Fasal Agro Industries Limited
গুণগত মানসম্পন্ন,
কার্যকর ও নির্ভরযোগ্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি
করে তাদের মুখে হাসি ফুটানো।
সঠিক পণ্য, সঠিক সময় ও
সঠিক পরামর্শের মাধ্যমে কৃষকের শ্রম ও বিনিয়োগকে সাফল্যে রূপ দেওয়া।
কৃষকের বিশ্বাস, সততা ও
দীর্ঘমেয়াদি সম্পর্ককে প্রতিষ্ঠানের মূল মূল্যবোধ ও ব্যবসার ভিত্তি হিসেবে গড়ে
তোলা
আধুনিক, টেকসই ও লাভজনক
কৃষি উন্নয়নে কৃষকের আস্থার প্রতীক হয়ে দেশের শীর্ষস্থানীয় কৃষি প্রতিষ্ঠান হিসেবে
প্রতিষ্ঠিত হওয়া।
ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ
লিমিটেড ১৩ অক্টোবর ২০১১ সালে যাত্রা শুরু করে। শুরুতে আমাদের কোনো বড় ব্যবসায়িক প্রত্যাশা
ছিল না, তবে ছিল একটি সুস্পষ্ট স্বপ্ন—বাংলাদেশের কৃষকদের কাছে মানসম্মত কৃষি পণ্য
পৌঁছে দেওয়া এবং বালাই সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করা। আমাদের মূল লক্ষ্য
ছিল কৃষি ক্ষেত্রে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহের মাধ্যমে কৃষকদের আস্থা অর্জন
করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখা। ২০২০ সালে আমরা বিশ্বখ্যাত বালাইনাশক
কোম্পানি সিনজেনটার সাথে একটি বাণিজ্যিক চুক্তি সম্পাদন করি। সেই সময় থেকে আজ
পর্যন্ত আমরা দক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং উচ্চমানের পণ্য সরবরাহের মাধ্যমে
বাংলাদেশের কৃষি খাত এবং কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।