চাষাবাদে ছোট একটি ভুলও বড় ক্ষতির
কারণ হতে পারে। তাই সঠিক সময়ে সঠিক পরামর্শ কৃষকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফসল এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড কৃষকদের জন্য নির্ভরযোগ্য কৃষি তথ্য, ফসলভিত্তিক
গাইডলাইন এবং রোগ-বালাই নিয়ন্ত্রণের কার্যকর সমাধান প্রদান করে।
আমরা মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও
আধুনিক কৃষি প্রযুক্তিকে একত্রিত করে এমন পরামর্শ দিই যা সরাসরি উৎপাদনে প্রভাব
ফেলে। এর মাধ্যমে কৃষক নিরাপদে ফসল উৎপাদন করতে পারেন এবং ঝুঁকি অনেকাংশে কমিয়ে
আনতে পারেন।